NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট মানুষ : মোস্তাফা জব্বার


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৫ এএম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট মানুষ : মোস্তাফা জব্বার

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন স্মার্ট মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি ধারণ করার জায়গায় উপনীত করেছেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট নাগরিক, স্মার্ট জাতি, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ গঠনে চলমান সংগ্রাম এগিয়ে নেওয়ার বিকল্প নেই।

আজ শনিবার রাতে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবন মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির ৩৬তম বর্ষ উদযাপন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘পশ্চাদপদতা অতিক্রম করে আমাদের সামনে এগুনোর একমাত্র পথ হচ্ছে এখানকার তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল মানব সম্পদ হিসেবে তৈরি করা। তরুণদের উপযুক্ত মানব সম্পদ হিসেবে তৈরি করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসতে হবে।'

তিনি আরো বলেন, 'ডিজিটাল দক্ষতা অর্জণের মাধ্যমে তরুণ জনগোষ্ঠীর আত্ম কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে। ইতিমধ্যে ডিজিটাল সংযুক্তির সুযোগ কাজে লাগিয়ে মধুপুরের পাহাড় থেকে শুরু করে হাওরের ছেলে-মেয়েরা ঘরে বসে বৈদেশিক মূদ্রা আয় করছে।'

'কৃষিতে প্রচলিত যুগের অবসান হয়েছে' উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, 'আগামী দিনের কৃষি হবে প্রযুক্তি নির্ভর। প্রচলিত কৃষককেও এখন স্মার্ট ফোনের কার্যকর ব্যবহার জানতে হবে। আইওটি ডিভাইস ব্যবহার করে কী ভাবে অল্প খরচে মাছ চাষে এবং কৃষিতে অধিক লাভবান হওয়া যায় তা জানতে হবে।'

তিনি জানান, বৃহত্তর ময়মনসিংহ কৃষি প্রধান একটি অঞ্চল। এ অঞ্চলে শিল্প কলকারখানা একেবারেই ছিল না বললেই চলে। এই অঞ্চলে বিশেষ করে নেত্রকোণা ও কিশোরগঞ্জে  রয়েছে বিস্তীর্ণ হাওর। দেশের  মোট ধান উৎপাদনের শতকরা ২৫ ভাগ এই অঞ্চলে উৎপাদিত হয়। ধান কাটা ও মাড়াই কাজে যন্ত্রের ব্যবহার এখন মানুষের শ্রমকে সহজ করে দিয়েছে। এখানে ধানকল গড়ে উঠেনি। হাওরের পানি সম্পদকে কাজে লাগাতে মৎস্য চাষের পরিকল্পিত উদ্যোগ থাকা দরকার।

'সরকার ডিজিটাল সংযুক্তির  মহাসড়ক তৈরি করছে' উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ৩৫তম শক্তিশালী দেশে উপনীত হয়েছে। প্রযুক্তির  সুযোগ কাজে লাগিয়ে  স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবেই।’

বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান ও উম্মে ফাতেমা নাজমা বেগম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম বক্তৃতা করেন।

মোস্তাফা জব্বার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রযুক্তির দক্ষতা অর্জনে নতুন প্রজন্মেও তরুণ-তরুণীদের অনুপ্রাণিত করতে যুবসমাজসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। সূত্র : বাসস।