NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বিএনপি আন্দোলনের টার্গেটে ফেল করেছে : কাদের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ পিএম

বিএনপি আন্দোলনের টার্গেটে ফেল করেছে : কাদের

ঢাকা: বিএনপি আন্দোলনের টার্গেটে ফেল করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘১০ তারিখে সরকার পতনের টার্গেটে নেমেছিল তারা। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। আন্দোলন কেবলই নেতাকর্মীদের আন্দোলন। এখানে কোনো জনগণ নেই। জনসম্পৃক্ততা ঘটেনি বলে তারা নিরব পদযাত্রা করছে। বিএনপি আন্দোলন শুরুই করেছে গরম দিয়ে, ফলে তাদের আন্দোলন শুরুর আগেই শেষ হয়ে গেছে।’

বগুড়া-৪ আসনে হিরো আলমকে হারিয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'যার কথা বলছেন, এ নাম নিয়ে অহেতুক আমি আর বিতর্কে যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি, এটুকুই।’


তিনি বলেন, বিএনপি যে বলে বেড়াচ্ছে, তারা দেশের সবচেয়ে বড় দল। তাদেরকে বলব, নির্বাচন ছাড়া কোন দল বড় আর কোন দল ছোট, সেটি নিরূপণ করা যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপির আন্দোলন যখন ব্যর্থ হয়, তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে। ২০১৩-১৪ সালে আমরা তা দেখেছি। সেই আশঙ্কা এখনও আছে। বিএনপি আন্দোলনে যখন ব্যর্থ হয়, তখন বিএনপি জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের মতো সহিংসতায় নেমে পড়ে।