NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী বিয়ের পিঁড়িতে


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৪ এএম

>
‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী বিয়ের পিঁড়িতে

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’-তে কোমল চৌতালার চরিত্রে নজর কাড়েন। হকি হাতে কোমল মাঠে অনবদ্য। কোচ কবীর খানের অন্যতম প্রিয় ছাত্রীও ছিল সে। তবে হকি হাতে মাঠে দাপিয়ে বেড়ানো মেয়েটা এখন প্রাপ্তবয়স্ক। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী চিত্রাশী রাওয়াত। দীর্ঘ দিনের প্রেমিক ধ্রুবজ্যোতি ভগওয়ানানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন চিত্রাশী।

শনিবার ছত্তিশগড়ে বিয়ে সম্পন্ন হয় চিত্রাশী ও ধ্রুবজ্যোতির। গণযোগাযোগ মাধ্যমে বিয়ে ও প্রাক বৈবাহিক নানা অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন চিত্রাশী। বিয়েতে চাক দে ইন্ডিয়া ছবির সহঅভিনেত্রী বিদ্যা, তানিয়া ও শিল্পারা উপস্থিত ছিলেন। 

ছত্তিশগড়ের বিলাসপুরের ছেলে ধ্রুবজ্যোতি। পেশায় তিনিও অভিনেতা। ধ্রুবজ্যোতির বাড়ি বিলাসপুরে। তাই বিয়ের যাবতীয় অনুষ্ঠানই হয়েছে চিত্রাশীর শ্বশুরবাড়িতে। বিয়ের দিন লাল নয়, বেইজ রঙের লেহঙ্গাতে সাজেন চিত্রাশী। নাকে বড় নথ, মাথায় লাল ওড়না, নতুন কনের খুশি বোঝা যাচ্ছিল তার হাসিতেই।

‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তারপর ‘তেরে নাল প্যায়ার হো গ্যায়া’-র মতো কিছু ছবি ও হিন্দি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। কিন্তু চাক দে ইন্ডিয়ার কোমলের চরিত্রের পর মনে রেখে দেওয়ার মতো কোনো চরিত্রে দেখা যায়নি তাকে।