NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০২:১৫ এএম

>
সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিন সিনেটর রজার মার্শাল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকে সহায়তার আশ্বাস দেন মার্কিন সিনেটর। রজার মার্শাল ওয়াশিংটন ডিসিতে কানসাস থেকে নির্বাচিত রিপাবলিকান সমর্থক সিনেটর।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানায়, দুই দেশ সম্ভাব্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে কাজ করে যাবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন মার্কিন সিনেটর।

বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন সিনেটর মার্শাল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে সেই বিষয়ে সিনেটরকে অবহিত করেন রাষ্ট্রদূত ইমরান। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনার কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রদূত বাংলাদেশে মার্কিন সরকারের কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানের প্রশংসা করেন। একইসঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে সিনেটর রজার মার্শাল এবং মার্কিন কংগ্রেসের সমর্থন কামনা করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত করতে চায় উভয়পক্ষই। একইসঙ্গে তারা দু’দেশের অংশীদারিত্ব আগামীতে আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপ করেন।