NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

ফ্ল্যাট থেকে সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫২ এএম

>
ফ্ল্যাট থেকে সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার

আচমকাই চলে গেলেন সংগীতশিল্পী বাণী জয়রাম! শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বর্ষীয়ান গায়িকার দেহ। জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বয়স হয়েছিল ৭৮ বছর। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতের সংগীত জগতে।

গত মাসেই ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসেবে পরিচিত এই গায়িকাকে। প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ঝুলিতে আসে তার। সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাণী জয়রাম। কিন্তু কে জানত সশরীরে এই সম্মান গ্রহণ করতে পারবেন না তিনি!

এই গায়িকা নিজের জীবদ্দশায় দশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। কীভাবে মৃত্যু হয়েছে তার? এখনও তা স্পষ্ট নয়। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চেন্নাই পুলিশ।

বাণী জয়রামের জন্ম তামিলনাড়ুর ভেলোরে এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন এই শিল্পী। জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী। সঙ্গীত তার রক্তে, ছোট থেকেই শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছেন। মায়ের অনুপ্রেরণা নিয়েই গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন।

১৯৬০ এর দশকের শেষে বিয়ের পর স্বামী জয়রামের হাত ধরে মুম্বাইতে হাজির হন বাণী। এরপর শুরু তার নতুন সফর। বসন্ত দেশাইয়ের প্রিয় পাত্রী ছিলেন গায়িকা। সেই সুবাদেই হৃষিকেশ মুখার্জির ‘গুড্ডি’ ছবিতে গানের সুযোগ পান। সেটা ছিল তার বলিউড প্লে-ব্যাকে ডেবিউ। জয়া বচ্চনের লিপে বাণীর কণ্ঠে ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়।

পদ্মভূষণ সম্মান পেয়ে তিনি জানিয়েছিলেন, ‘দেরিতে এলেও এই সম্মানের জন্য আমি খুশি… গর্বিত’। তার আচমকা মৃত্যুর খবরে স্তব্ধ দক্ষিণী ইন্ডাস্ট্রি।