NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ভারানে


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০১:১০ এএম

>
২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ভারানে

হুগো লরিসের পর ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানের নাম। তবে অধিনায়কত্ব দূরের কথা ফুটবলকেই বিদায় বলে দিলেন ফরাসি এ বিশ্বকাপজয়ী তারকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্নভঙ্গের পর ফ্রান্স দলের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এরপরই ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা চলছিল। জোরেশোরে শোনা যাচ্ছিল রাফায়েল ভারানের নাম। তবে তার আগেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন সাবেক এই রিয়াল তারকা।

জাতীয় দলকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে ভারানে লিখেছেন, ‘আমাদের সুন্দর দেশটিকে এক দশক ধরে প্রতিনিধিত্ব করতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। প্রতিবার যখন আমি বিশেষ নীল জার্সিটি পরেছি, সবসময়ই গর্বিত বোধ করেছি, নিজের সর্বোচ্চটা দেওয়ার, হৃদয় থেকে খেলার এবং মাঠে নামলেই জয়ের তাড়না বোধ করেছি।’

অবসরের সিদ্ধান্ত নিয়ে ভারানে বলেন, ‘কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে ভাবার পর আমি সিদ্ধান্ত নিলাম যে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার এটাই সঠিক সময়।’

মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় ভারানের। এরপর থেকে দলের সেরা ডিফেন্ডারে পরিণত হন এই ফরাসি খেলোয়াড়। জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপ এবং বিশ্বকাপ জিতেছেন তিনি। 

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সি গায়ে তার শেষ ম্যাচ। ফ্রান্সের হয়ে ৯৩ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন ভারানে।