NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বিএনপি এত নাটক কী কারণে করছে, প্রশ্ন হানিফের


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০১:৩৯ পিএম

বিএনপি এত নাটক কী কারণে করছে, প্রশ্ন হানিফের

ঢাকা: গণতন্ত্রের সংজ্ঞা ভালো করে পড়ে আসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, 'আওয়ামী লীগ উন্নয়ন, অগ্রগতির সরকার। বিএনপি নেতারা মিথ্যাচার, নেতিবাচক সমালোচনা করে সরকারের উন্নয়নের বিরোধিতা করছেন। সরকারের বিরোধিতা করা মানে মানুষের ভাগ্য পরিবর্তনের বিরোধিতা করা।'

'বিএনপি আন্দোলনের নামে নাটক করছে' মন্তব্য করে তিনি বলেন, 'বিএনপি এত নাটক কী কারণে করছে? কোন লক্ষ্য নিয়ে করছে? বিএনপি নেতারা বলে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র কোথায় গেছে? প্রতিদিন সভা, সমাবেশ, মিছিল করেন। টেলিভিশনে টকশোতে মিথ্যাচার, বিষোদগার করেন। গণতন্ত্রের সংজ্ঞা কী? আগে পড়ে আসেন, তারপর কথা বলেন।'

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'বুধবার ৬টি আসনে উপ-নির্বাচন সফলভাবে শেষ করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ করেছে।'

তিনি আরো বলেন, 'গাইবান্ধা উপ-নির্বাচনে সামান্য ত্রুটি তাদের চোখে পড়েছিল, নির্বাচন বাতিল করে দিয়েছিলেন। তখন আমরা তাদের এ সিদ্ধান্ত সমর্থন করিনি। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন বাতিল করার তাদের সেই সক্ষমতা আছে।'