NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪১ পিএম

>
মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

২০২২ সালটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর্জেন্টিনার জন্য। ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকরী পায়ে ভর করে তিন যুগের অপেক্ষার পর বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আলবিসেলেস্তেদের। আকাশী-সাদাদের উৎসবের রেণু মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। 

এদিকে, গেল ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর বিশ্বজয়ীরা আবারও মাঠে নামছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে  আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে মেসি ও ডি মারিয়াদের। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও এখনও চূড়ান্ত হয়নি কাদের বিপক্ষে খেলবে মেসিরা। 

প্রীতি ম্যাচ দুটি প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে হওয়ার কথা ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি ম্যাচই বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিরে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে ফের মাঠে দেখতে মুখিয়ে আছেন আলবিসেলেস্তে সমর্থকরা। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে যাচ্ছে। 

এদিকে, প্রীতি ম্যাচের আগেই লিওনেল স্ক্যালোনির সঙ্গে চুক্তি নবায়ন হয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে। টিওয়াইসি বলছে, বিশ্বকাপজয়ী এ কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে আছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জানা যাচ্ছে, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছেন মেসিদের বর্তমান কোচ স্ক্যালোনি।