NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কর্পোরেট মহিলা কাবাডিতে ঢাকা টুয়েলভ চ্যাম্পিয়ন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৫ এএম

>
কর্পোরেট মহিলা কাবাডিতে ঢাকা টুয়েলভ চ্যাম্পিয়ন

জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনালে ৬ সেকেন্ড বাকি থাকতে ২৩-২২ পয়েন্টে টেকনো মিডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা টুয়েলভ। জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় স্মৃতি আক্তার ও কচি রানী মন্ডলের নৈপুণ্যে ২৯ মিনিট পর্যন্ত খেলা ছিল ২২-২২ পয়েন্টে। ১১ সেকেন্ড বাকি থাকতে টেকনো মিডিয়ার সোমা রেইড দিয়ে ফেরার পথে পারসু করেন ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তারী। সোমা নিজেকে রক্ষা করতে পারলেও রেখার হাত ছুঁয়ে যায় আসর সেরা ক্যাচার রুপালী আক্তারকে। রেখা নিজের কোর্টে ফিরে আসতেই ঢাকা টুয়েলভের চ্যাম্পিয়ন উৎসব শুরু। 

ফাইনাল শেষে রেখা আক্তার জানান, ‘ম্যাচের শেষ দিকে আমাদের মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। আমাদের মধ্যে কিছুটা হতাশাও ভর করেছিল। কিন্তু আল্লাহ সহায় ছিল বলে আমাদের চ্যাম্পিয়ন হতে শেষ রেইড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’

ঢাকা টুয়েলভের স্মৃতি আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, রাত্রি সেরা রেইডার, বজলুর রহমান সেরা কোচ এবং টেকনো মিডিয়ার রুপালী আক্তার সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। মেয়েদের প্রথম কর্পোরেট লিগে তৃতীয় হয়েছে নরসিংদী লিজেন্ডস।   

প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী জানান, ‘ফাইনালে নির্মল আনন্দ উপভোগ করেছি। সমাজের বেড়াজাল উপেক্ষা করে যেসব মেয়েরা খেলতে এসেছে, তাদের অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। আমাদের নারীরা একদিন মহাকাশেও যাবে।’  

কাবাডি ফেডারেশনের সভাপতি সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে কাবাডিকে জাতীয় খেলা ঘোষণা করেছেন। আমরা খেলাটাকে সারাদেশে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আমাদের ছেলেরা ইরানে যুব বিশ্বকাপ খেলতে যাবে। বিদেশি কোচের অধীনে আবাসিক ক্যাম্প চলছে। কাবাডি খেলোয়াড়দের উন্নয়নের জন্য বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সারাদেশ থেকে ৫০ হাজার নারী খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে ১০০  জনকে আবাসিক ক্যাম্পে এনে প্রশিক্ষণ দিয়ে কর্পোরেট কাবাডি লিগ আয়োজন করা হয়েছে। কর্পোরেট কাবাডি লিগ দেশের নারী কাবাডির জন্য ইতিবাচক দিক।’ 

খেলা শেষে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।