NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

যুক্তরাষ্ট্র থেকে না ফেরায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রথম সচিব (পাসপোর্ট ভিসা উইং) শামীমকে চাকরি থেকে অব্যাহতি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৮ এএম

যুক্তরাষ্ট্র থেকে না ফেরায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রথম সচিব (পাসপোর্ট ভিসা উইং) শামীমকে চাকরি থেকে অব্যাহতি

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র থেকে না ফেরায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রথম সচিব (পাসপোর্ট ভিসা উইং) মো. শামীম হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার। অসদাচরণ ও বিদেশে পলায়নের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন প্রথম সচিব (উপসচিব)  মো. শামীম হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৬ জানুয়ারি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. শামীম হোসেনকে পলায়নের তারিখ ২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ‘চাকরি হতে অপসারণ’ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো।
এর আগে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলায় গত ৩১ মে তাকে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করলেও ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহ প্রকাশ করেননি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে নির্ধারিত সময়ে জবাব দাখিল করেননি শামীম হোসেন।