NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হলেন মাহমুদুল হোসাইন


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ এএম

>
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হলেন মাহমুদুল হোসাইন

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হোসাইন খানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. সামসুল আরেফিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাস্তবায়নাধীন ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবার ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মহিরুল ইসলামের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। এছাড়া অন্য এক আদেশে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।