NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভাই হত্যার বদলা নিতেই মসজিদে হামলা, দাবি টিটিপি কমান্ডারের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
ভাই হত্যার বদলা নিতেই মসজিদে হামলা, দাবি টিটিপি কমান্ডারের

পাকিস্তানের পেশোয়ারের মসজিদে হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সোমবার যোহরের নামাজের সময় প্রাণঘাতী এই হামলা নিজ ভাইকে হত্যার প্রতিশোধে চালিয়েছেন বলে দাবি করেছেন তালেবানের এক কমান্ডার।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকায় মসজিদে টিটিপির হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মসজিদে হামলার পরপরই নিষিদ্ধ ওই সংগঠন দায় স্বীকার করেছে।

গত বছর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারের সাথে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তানজুড়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল টিটিপি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও তাদের স্থাপনা লক্ষ্য করে টিটিপি যে হামলা চালিয়ে আসছে তার মধ্যে পেশোয়ার মসজিদে হামলার এই ঘটনা সবচেয়ে বড়।

পাকিস্তানি তালেবানের কমান্ডার সারবাকাফ মোহমান্দ টুইটারে দেওয়া এক বার্তায় পেশোয়ার মসজিদে হামলার দায় স্বীকার করেছেন। তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিগোষ্ঠীটির প্রধান মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে নিহত টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানির ভাই মোহমান্দ। গত বছরের আগস্টে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হন উমর খালিদ। ভাইকে হত্যার প্রতিশোধ নিতেই পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তালেবানের কমান্ডার সারবাকাফ মোহমান্দ।

এই হামলায় নিহতদের বেশিরভাগই পাকিস্তানের পুলিশের কর্মকর্তা। তবে বোমা হামলাকারী কীভাবে প্রাচীর ঘেরা মসজিদের ভেতরে ঢুকে পড়েছিলেন তা স্পষ্ট নয়। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জিও নিউজ বলছে, সোমবার যোহরের নামাজের সময় পুলিশ লাইন্স এলাকার মসজিদের সামনের সারিতে উপস্থিত ছিলেন আত্মঘাতী হামলাকারী। বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন তিনি।

যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেখানে পেশোয়ার পুলিশ, সিটিডি, এফআরপি, এলিট ফোর্স এবং টেলিযোগাযোগ বিভাগের সদর দফতর রয়েছে।

মসজিদে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘এই সন্ত্রাসীরা পাকিস্তানকে রক্ষা করার দায়িত্ব পালনকারীদের লক্ষ্য করে ভীতি ছড়ানোর চেষ্টা করছে।’