NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

প্রধানমন্ত্রী আজ ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৫৭ এএম

প্রধানমন্ত্রী আজ ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন

ঢাকা: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি বড় উন্নয়ন প্রকল্প আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, আজিমপুরে বিচারকদের আবাসন, মিরপুর ও তেজগাঁওয়ে কয়েকটি আবাসন প্রকল্প, রমনা পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পসহ বড় ১১টি প্রকল্পের উদ্বোধন করা হবে।

মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘আমাদের অনেকগুলো প্রকল্প চলমান। গত অর্থবছরে ১১টি বড় প্রকল্পের কাজ শেষ হয়েছে। এর মধ্যে গণপূর্তের ছয়টি, গৃহায়ণ কর্তৃপক্ষের তিনটি এবং রাজউকের দুটি প্রকল্প রয়েছে।’

স্থাপত্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।