NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

২৬ দিনে ইরানে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২১ পিএম

>
২৬ দিনে ইরানে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর

চলতি বছর ২০২৩ সালের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নরওয়ের মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’।

আইএইচআর বলছে, জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান।

সংস্থাটির দাবি, হিজাব বিতর্ক ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান প্রশাসন। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫৫ জনই হিজাব বিতর্কে অংশ নেননি।

আরেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজাব বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এ মাসে এ পর্যন্ত চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে কনিষ্ঠতমের বয়স ১৮ বছর।

এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদণ্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে।’

এছাড়াও প্রশাসনের বিরুদ্ধে গেলে পরিণতি যে কতটা কঠোর হতে পারে তা প্রমাণ করতেই এই মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে বলে দাবি করছেন অনেকেই।