NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দূরত্ব ভুলে সানিয়ার জন্য ‘সারপ্রাইজ পার্টি’ দিলেন শোয়েব


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:৪৫ এএম

>
দূরত্ব ভুলে সানিয়ার জন্য ‘সারপ্রাইজ পার্টি’ দিলেন শোয়েব

দুই সেলিব্রেটি সানিয়া মির্জা ও শোয়ব মালিক দম্পতি নিয়ে শোরগোল কম হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছে তাদের বিচ্ছেদ আসন্ন! দুজনের নাকি দূরত্ব মিটে যাওয়ার সম্ভাবনাই নেই!

গত কয়েক মাস ধরেই এই খবরে সরগরম নেটদুনিয়া। তবে ব্যাপারটা যে গুঞ্জন, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন শোয়েব। সানিয়া তার শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনাল হেরে গেলেও, স্বামী শোয়েব টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই টুইটের জবাবও দিয়েছিলেন সানিয়া। আর এবার স্ত্রীর সাফল্যে 'সারপ্রাইজ পার্টি' দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সেই পার্টির দুটি ভিডিয়ো সানিয়া আবার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। 

রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সানিয়া। সেখানেই তিনি জানিয়েছেন, মেলবোর্ন থেকে দুবাইয়ে বাড়ি ফেরার পরই দারুণ সারপ্রাইজ পেয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকার জন্য সেজে উঠেছে বাড়ি। বন্ধুবান্ধব, পরিবারের লোকেরা হাজির হয়েছেন সানিয়ার সাফল্যের শরিক হতে। ফুলের তোড়া হাতে স্ত্রীকে আলিঙ্গন করে স্বাগত জানান শোয়েব। ছেলে ইজহানকে পাশে নিয়ে কেক কাটতেও দেখা যায় সানিয়াকে।

শুক্রবার ফাইনালে ব্রাজিলের লুইসা স্টেফানি রাফায়েল মাতোস জুটির কাছে রোহন বোপান্না ও সানিয়া হেরেছিলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে। আর তাই বিদায় বেলায় ছেলে চার বছরের ইজহান মির্জা মালিকের সামনেই কেঁদে ফেললেন তার চ্যাম্পিয়ন মা। তবে ছেলে সঙ্গে থাকলেও, এমন বিশেষ ও আবেগি মুহূর্তে সানিয়া তার পাশে ছিলেন না স্বামী শোয়েব। তবে পরে সানিয়াকে টুইটারে শুভেচ্ছা জানানোর পর এবার স্ত্রীকে সম্মান জানিয়ে দিলেন 'সারপ্রাইজ পার্টি'। যদিও দুই সেলিব্রেটি এই বিষয় নিয়ে মুখ খোলেননি।