NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

রাজশাহীতে ১০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছি


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৫, ০১:৩৪ এএম

>
রাজশাহীতে ১০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছি

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজশাহী সবসময় অবহেলিত ছিল। ২০০৯ থেকে গত ১৪ বছরে শুধু রাজশাহী জেলা ও মহানগরে ১০ হাজার ৬৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবায়ন করে দিয়েছি। রাজশাহী মহানগরে চার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছি। আজ ২৬টি প্রকল্প উদ্বোধন করেছি, ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এই প্রকল্পগুলো আপনাদের আমি উপহার হিসেবে দিয়ে গেলাম।  

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া-তারেক রহমান মানি লন্ডারিং করে টাকা পাচার করেছিল। তাদের পাচার করা ৪০ কোটি টাকা আমরা ফেরত এনেছিলাম।

তিনি বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করি, কিন্তু এই রাজশাহীর অবস্থা কী ছিল? আপনারা একটু চিন্তা করে দেখেন। সেই ২০০১ সালের কথা চিন্তা করেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সে সময়ে প্রতিনিয়ত খুন, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ধর্ষণ, নির্যাতন হতো। এই রাজশাহীতে ফাহিমা, মহিমা, রাজুফা-কীভাবে তাদের ওপর পাশবিক অত্যাহার হয়েছে। নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। তারা এটা ভুলে যায়। দেশ স্বাধীন না হলে কোনোদিন ক্ষমতায় আসতে পারতো না খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হতো পারতো না। সেই নৌকার উপরে এতো রাগ কেন?    

শেখ হাসিনা বলেন, আজকে মানুষ খাদ্যের নিশ্চয়তা পাচ্ছে, রোগের চিকিৎসা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক করে দিচ্ছি, মা-বোনেরা সেখানে যেতে পারেন। বিনা পয়সায় ৩০ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।