NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আড়াই হাজার ফিটনেসবিহীন গাড়িকে ৭২ লাখ টাকা জরিমানা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৭:২২ পিএম

>
আড়াই হাজার ফিটনেসবিহীন গাড়িকে ৭২ লাখ টাকা জরিমানা

২০২২ সালে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ।

রোববার (২৯ জানুয়ারি) সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহন এবং ফিটনেসবিহীন বা বিধিবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ।  ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া ৯টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

সংসদ সদস্য বেনজীর আহমদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া, জেলা ও হাইওয়েতেও জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছে। বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ৩৫০টি।