NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হাথুরু আসুক বা না আসুক, ইংল্যান্ড সিরিজের আগেই আসছে নতুন কোচ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৩ এএম

>
হাথুরু আসুক বা না আসুক, ইংল্যান্ড সিরিজের আগেই আসছে নতুন কোচ

রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে, মাসখানেক ধরে ক্রিকেট পাড়ার সবচেয়ে বড় গুঞ্জন ছিল এটাই। তবে সর্বশেষ জানা গেছে, সাকিব আল হাসানদের কোচ হয়ে আসছেন না হাথুরু। বিসিবি থেকে অবশ্য এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আজ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন জানালেন, কোচ নিয়োগের প্রক্রিয়া আগের পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।

রোববার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন। সেখানে প্রধান কোচ নিয়োগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আগে যেভাবে বলা হয়েছিল সেভাবেই আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। আশা করছি ইংল্যান্ড সফরের আগেই নির্ধারিত কোচিং পজিশনগুলোতে আমরা অগ্রগতি করতে পারব।’

সুজন যোগ করেন, ‘এতটুকু বলতে পারি আমরা যেভাবে পরিকল্পনা করছি যেভাবেই সবকিছু এগোচ্ছে। আশা করছি ইংল্যান্ড সিরিজের আগেই আমাদের কোচিং পজিশনগুলোতে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারব।’

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন বিসিবির হেড অফ প্রোগ্রামস। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পেয়েছেন সাবেক অজি কোচ ডেভিড মুরে। এ নিয়ে সুজন বলেন, ‘উনি আসলে পুরোপুরি কোচিং পজিশনে আসছেন না। তিনি হেড অফ প্রোগ্রামস হিসেবে কাজ করবেন। আমাদের যেই প্রোগ্রামগুলো আছে সেইগুলো নিয়ে তিনি কাজ করবেন। কেবল কোচ নিয়ে নয়, কোচিং এডুকেশন নিয়ে আমাদের যেই প্রোগ্রাম আছে সেগুলো নিয়েও তিনি কাজ করবেন। আশা করছি খুব শীঘ্রই তিনি চলে আসবেন। আসার পর বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের সঙ্গে বসে আমাদের পরবর্তী করণীয়গুলো ঠিক করবেন।’