NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ডেম্বেলের গোলে সেমিতে বার্সা


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০২:১৯ পিএম

>
ডেম্বেলের গোলে সেমিতে বার্সা

প্রথমার্ধেই লাল কার্ড দেখে ১০ জনের দলের পরিণত হয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবুও লড়াই ছেড়ে দেয়নি দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে উসমানে ডেম্বেলের গোলে তৈরি হয় ব্যবধান। কোয়ার্টার ফাইনালে সোসিয়েদাদকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠল বার্সেলোনা।

ক্যাম্প ন্যু স্টেডিয়ামে বুধবার রাতের কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। বিরতির পর একমাত্র জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধেই বেশকিছু ভালো আক্রমণ শানায় বার্সা। বল দখলের লড়াইয়েও আধিপত্য ছিল কাতালানদের। তবে সুযোগ তৈরি করেও এ অর্ধে জালের দেখা পায়নি বার্সা। 

বার্সেলোনার ভাগ্য খুলে মূলত ম্যাচের ৪০তম মিনিটে। সার্জিও বুসকেটসকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। 

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুল কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন ডেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা সোসিয়েদাদ পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।