NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সরকারিভাবে যাকাত সংগ্রহ ও বিতরণের বিধান রেখে আইন পাস


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৫:৪০ এএম

>
সরকারিভাবে যাকাত সংগ্রহ ও বিতরণের বিধান রেখে আইন পাস

সরকারিভাবে যাকাত সংগ্রহ ও বিতরণের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। এতে বলা হয়েছে, শরিয়াহ সম্মত খাত ব্যতীত অন্য কোনো খাতে যাকাতের অর্থ ব্যয় বা বিতরণ করা যাবে না।

বুধবার (২৫ জানুয়ারি) বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। বিলের ওপর আনা জনমত যাচাই, কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে আমলে করা আইন ‘যাকাত ফান্ড অর্ডিন্যান্স, ১৯৮২’ বিলুপ্ত করে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা বিল ২০২৩’ পাস হয়।

বিলে বলা হয়েছে, এই আইনের অধীনে একটি যাকাত বোর্ড গঠন করা হবে। সরকার মনোনীত পাঁচজন বিশিষ্ট ফিকহ বা আলেমসহ এই বোর্ড হবে ১৩ সদস্যের। ধর্ম মন্ত্রী বা প্রতিমন্ত্রী হবেন বোর্ডের চেয়ারম্যান। যাকাত সংগ্রহ, বিতরণ, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরির ক্ষমতা বোর্ডের থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন, যাকাত বোর্ডের অনুমোদনক্রমে স্থানীয়ভাবে যাকাত সংগ্রহ ও বিতরণের জন্য কেন্দ্রীয়, সিটি কর্পোরেশন, বিভাগ, জেলা বা উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করা যাবে।

বিলে একটি যাকাত তহবিল গঠনের কথা বলা হয়েছে। দেশের মুসলিম জনগণের দেওয়া যাকাতের টাকা, প্রবাসী মুসলিম নাগরিক, কোনো বিদেশি মুসলিম ব্যক্তি বা সংস্থায় জমা হওয়া যাকাতের টাকা এবং শরিয়াহ সম্মত অন্য কোনো উৎস থেকে পাওয়া যাকাতের টাকা দিয়ে এই তহবিল গঠন করা হবে।