NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইভিএম প্রকল্প স্থগিত নিয়ে যা বললেন সিইসি


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০১:২১ এএম

ইভিএম প্রকল্প স্থগিত নিয়ে যা বললেন সিইসি

ঢাকা: ইভিএম প্রকল্প স্থগিত হওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। একটা সিদ্ধান্ত এসছে যে সার্বিক অর্থনৈতিক কারণে সরকার ইভিএম দিতে পারছে না। এখানে আমাদের রিয়্যাকশন দেখানোর কিছু নেই। আমরা এটা বলেছিলাম অনূর্ধ্ব ১৫০টি আসনে এবং আরও বলেছিলাম প্রাপ্যতা সাপেক্ষে ইভিএম ব্যবহার করবো। কাজেই এখানে হতাশ হওয়ার প্রশ্নই আসে না। 

আজ বুধবার (২৫ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। তিনি বলেন, ওই বিষয়ে আর রিয়্যাকশন দিতে চাচ্ছি না। ইতোমধ্যে স্থগিত হওয়ার পর আমাদের কমিশনের পক্ষ থেকে কমিশনার (ইসি সচিবও আনুষ্ঠানিক ব্রিফ করেছেন) আপনাদের বক্তব্য দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের যে ইভিএম আছে তা দিয়ে ৫০, ৪০, ৩০ আসনে হবে? এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। যে মেশিনগুলো আমাদের কাছে আছে সেগুলো যদি কার্যকর থাকে আমরা কিউসি করছি, যতটা সম্ভব আমরা নির্বাচন করব। তবে বিষয়টা আমরা নিশ্চিত নই, আগে জানতে হবে কতগুলো ইভিএম মেশিন আছে। 

এর আগে কমিশন থেকে বলা হয়েছিল তাদের হাতে থাকা মেশিন দিয়ে সর্বোচ্চ ৭০টি আসনে ভোট করতে পারবে। আর সর্বোচ্চ ১৫০টি আসনে ভোটগ্রহণ করার জন্য তাদের দরকার নতুন একটি প্রকল্প, যেখানে রক্ষাণবেক্ষণের ব্যবস্থাও রাখার প্রস্তাব করেছিল ইসি। ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার ওই প্রকল্পটি নানা আলোচনার পর রবিবার (২২ জানুয়ারি) আর্থিক সংকটের কারণে আপাতত স্থগিত করে দিয়েছে সরকার।