NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

সংঘাত পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০২:২৬ পিএম

সংঘাত পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংঘাত, ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে ২০০৯ সাল থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে স্কাউট জাম্বুরীর ৩২তম সমাবেশের সমাপ্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, স্কুলের পাশাপাশি মাদরাসায়ও স্কাউটিং চালু করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিংয়ের প্রশিক্ষণের নির্দেশ দেন তিনি।

মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া নয় দিনব্যাপী এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশের আজ সমাপ্তি ঘোষণা করা হবে। 

১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এ জাম্বুরিতে এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট র্কমর্কতা, স্বেচ্ছোসেবক রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশগ্রহণ করছে। স্কাউট আন্দোলনের নিজস্ব পদ্ধতিতে চলছে সুনাগরিক হওয়ার প্রশিক্ষণ।