NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্রথম দিনে পল্লবী স্টেশনে নেই যাত্রীর চাপ


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৯ এএম

>
প্রথম দিনে পল্লবী স্টেশনে নেই যাত্রীর চাপ

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে গত ২৯ ডিসেম্বর। এক মাসেরও কম সময়ের মধ্যে বুধবার (২৫ জানুয়ারি) চালু হলো পল্লবী স্টেশন। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হলেও প্রথমদিনে দেখা যায়নি যাত্রীর চাপ।

সকালে সরেজমিন পল্লবী স্টেশন ঘুরে যাত্রীদের ভিড় বা চাপ লক্ষ্য করা যায়নি। ভিড় না থাকায় যারা মেট্রোরেলে চড়তে এসেছেন তারা খুব সহজেই টিকিট কেটে ট্রেনে চড়েছেন। যাত্রীদের ভাষ্য, মানুষের উচ্ছ্বাস আগারগাঁও স্টেশন চালু হওয়ার সময়ই ছিলো। তাই পল্লবী স্টেশন ঘিরে তেমন ভিড় নেই।

যাত্রী ইমতিয়াজ আহমেদ বলেন, মেট্রোরেল প্রথম যেদিন চালু হয়, সেদিন চড়ার বা দেখার খুব আগ্রহ ছিলো। ধীরে ধীরে এখন সেটা কমে গেছে। তাই হয়তো তেমন একটা যাত্রী দেখা যাচ্ছে না।

আরেক যাত্রী আহমেদ ফারুক ঢাকা পোস্টকে বলেন, প্রথমদিকে মানুষ আসতো মেট্রোরেলে ঘুরতে। আগারগাঁও বা উত্তরা স্টেশন চালু হওয়ার পর দর্শনার্থীর সংখ্যাই ছিলো বেশি। আমরা এখন যারা চড়ছি তারা বেশিরভাগ অফিসগামী যাত্রী। দর্শনার্থীর সংখ্যা কম বলেই যাত্রীর চাপ কম।

এ বিষয়ে পল্লবী স্টেশনের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন বলেন, জনগণের দাবি ছিলো স্টেশনগুলো চালু করার জন্য।আমরা একে একে সবগুলো স্টেশনই চালু করবো। আজ প্রথম দিন বিধায় যাত্রী কিছুটা কম, আশা করছি সামনের দিনে যাত্রীর সংখ্যা বাড়বে।