NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইভিএম প্রকল্প স্থগিত; অধিকাংশ আসনে ভোট হবে ব্যালটে!


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৮ পিএম

ইভিএম প্রকল্প স্থগিত; অধিকাংশ আসনে ভোট হবে ব্যালটে!

ঢাকা: আর্থিক সংকটে ইভিএম কেনার নতুন প্রকল্পের প্রস্তাব আপাতত স্থগিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পরিকল্পনা কমিশন গতকাল (২২ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানান ইসি সচিব।

ইসি বলেন, আমাদের কাছে যত মেশিন আছে তা দিয়ে যতগুলো আসনে ভোট করার সম্ভব ততগুলো আসনেই ভোট করব। এটা ৫০টিও হতে পারে, ৬০টিও হতে পারে, ৭০টিও হতে পারে। আমরা পরীক্ষা করে দেখব। যদি আর্থিক সামর্থ্য হয় তাহলে ভবিষ্যতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এখন যে ইভিএম রয়েছে সেগুলো দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায় তত আসনেই ইভিএমে ভোট হবে। তবে ঠিক কত আসনে ইভিএমে ভোট করা যাবে তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

মো. জাহাঙ্গীর আলম বলেন, পরিকল্পনা কমিশন সিদ্ধান্ত জানিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পরিকল্পনা কমিশন আমাদের জানিয়েছে এই মুহূর্তে প্রকল্পটির কার্যক্রম প্রক্রিয়া করছে না। এই মুহূর্তে প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না।

২০১০ সাল থেকে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার শুরু হয়। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তৎকালীন নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার শুরু করলেও কোনো সংসদ নির্বাচনে ব্যবহার করেনি। পরবর্তী সময়ে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করেনি।

নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতিটি সংশোধন করে এবং ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করে।