NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগ-দখল না করতে বিদিশাকে চিঠি


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:০১ পিএম

প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগ-দখল না করতে বিদিশাকে চিঠি

ঢাকা: পুত্র শাহাতা জারাব এরিকের দেখবালের জন্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ গঠন করেছিলেন ‌‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড’। আর ট্রাস্টির সম্পদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক দখল করে আছে বলে অভিযোগ করেছেন বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

রবিবার ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি বিদিশাকে ভোগ-দখল না করার জন্য চিঠি দিয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ড। 

চিঠিতে বিদিশার উদ্দেশ্যে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের রেজিস্ট্রার দলিলে উল্লেখিত তফসিলে বর্ণিত স্থাবর অস্থাবর সম্পত্তি কোন কিছুই আপনি ভোগ-দখল ও ব্যবহার করিতে পারিবেন না, যাহা আপনি সম্পূর্ণভাবে অবগত আছেন। নিষেধ থাকা সত্ত্বেও জোরপূর্বক প্রেসিডেন্ট পার্কে অবস্থান ও তফসিলে বর্ণিত গাড়িসমূহ যাহার নাম্বার ঢাকা মেট্রো-খ-১৭-৩০৪৬, ঢাকা মেট্রো-গ-২১-৩১৬৪, ঢাকা মেট্রো-চ-১১-৬৮৭৫, ঢাকা মেট্রো-চ-১৫-৬৬৬৫, ঢাকা মেট্রো-গ-৪২-৪১৩৭ যাহা আপনি ও আপনার দলীয় লোকজন ব্যবহার করে আসছেন, যাহা সম্পূর্ণভাবে বে-আইনি। উক্ত গাড়িসমূহের মাধ্যমে কোন অপরাধ মূলক কর্মকাণ্ড সংগঠিত হলে, তার দায় দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে। ট্রাস্ট কর্তৃপক্ষ এর দায়ভার গ্রহণ করিবে না।

 

অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রেসিডেন্ট পার্ক ও গাড়িসমূহ ব্যবহার না করার জন্য আপনাকে অনুরোধ করা গেল, অন্যথায় আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠি ইতিমধ্যে বিদিশা সিদ্দিকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজী মামুনুর রশীদ।