NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে শো’টাইম মিউজিক-এর জমজমাট পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম

নিউইয়র্কে শো’টাইম মিউজিক-এর জমজমাট পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা

নিউইয়র্কে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শো’টাইম মিউজিক-এর দিনব্যাপী পিঠা উৎসব। কনকনে শীত উপেক্ষা করে ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বিপুল প্রবাসী বাংলাদেশির উপচেপড়া ভিড় ছিল এ উৎসবে। অনুষ্ঠান মঞ্চে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পিঠার স্বাদ ও মঞ্চের পরিবেশনায় উৎসবজুড়ে তৈরি হয় বাঙালির চিরচেনা এক আবহ।
পিঠা উৎসবের বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মাংস পিঠা, নকশা, পাকন, শামুক, ডিম, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ প্রভৃতি নামে অর্ধশতাধিক পিঠার সমারোহ।
কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় মঞ্চের পরিবেশনায় ছিল নৃত্য ও সঙ্গীত। জনপ্রিয় শিল্পী আলী মাহমুদ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, শাহরীন সুলতানা, মরিয়ম মারিয়া, লিমন চৌধুরী, শামীম সিদ্দিকী, মাহজাবিন মেহা, সেলিম ইব্রাহিম প্রমুখের গানে মুগ্ধ হয়ে ওঠেন আগতরা। পিঠা উৎসবের প্রধান অতিথি চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান। উৎসবের উদ্বোধন করেন ব্যবসায়ী নূরুল আজিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, চলচিত্র অভিনেতা আহমেদ শরীফ, মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাসুদ সিরাজী প্রমুখ।
অন্যান্যের মধ্যে ছিলেন কমিউনিটি লিডার নাসির আলী খান পল, বিশিষ্ট রাজনীতিক কাজী আজম, রাব্বী সৈয়দ, লায়ন আহসান হাবিব, সাইফুল ইসলাম ও হাসান জিলানি। পিঠা উৎসবের গ্র্যান্ড স্পন্সর ছিলেন শাহনেওয়াজ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, ববসায়ী আমির হোসেন কামাল, বিলাল চৌধুরী, দুলাল বেহেদু ও মোশাররফ মিয়া। পিঠা উৎসবের আয়োজনে সহযোগিতায় ছিলেন আশা হোমকেয়ার প্রেসিডেন্ট আকাশ রহমান।
অনুষ্ঠানে আয়োজকরা প্রবীণ কমিউনিটি লিডার নাসির আলী খান পলের সম্মানে তার জন্মদিনে কেক কাটেন।