NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ইজতেমা উপলক্ষে ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ এএম

>
ইজতেমা উপলক্ষে ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া

তিনি বলেন, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পবে অংশ নেবেন মাওলানা সাদপন্থির অনুসারীরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।