NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশে হওয়ার সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ১০:৩০ এএম

শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশে হওয়ার সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

ঢাকা : দুর্নীতি না ঠেকানো গেলে বাংলাদেশে শ্রীলঙ্কার মত পরিস্থিতি হবে কিনা ফখরুল ইমামের এমন এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানান, শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশে হওয়ার সুযোগ নেই। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের বাজেট অধিবেশনের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন। 

সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক লিখিত জবাবে আরও বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা অধিকতর বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তথ্য অধিকার আইনের এ উদ্দেশ্য পূরণকল্পে সরকার ইতিমধ্যে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য অধিকার সংক্রান্ত কমিটি গঠন করেছে এবং ইউনিয়ন পর্যায়ে পরিবীক্ষণ কমিটি গঠনের পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সুতরাং শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশে হওয়ার সুযোগ নেই। 

তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগ হতে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটির কার্যক্রম নিয়মিত সরাসরি পরিবীক্ষণ করা হয়। সকল মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর তথ্য অধিকার সংক্রান্ত কার্যক্রম এবং কমিটির কার্যাবলী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মনিটর করা হয়।