NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ইশিমুয়ের হ্যাট্রিকে জিম্বাবুয়েকে হারাল রুয়ান্ডা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৪ এএম

>
ইশিমুয়ের হ্যাট্রিকে জিম্বাবুয়েকে হারাল রুয়ান্ডা

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেখানে মঙ্গলবার অঘটনের জন্ম দিয়েছে রুয়ান্ডা। জিম্বাবুয়েকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখল তারা। এ ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন দলটির অলরাউন্ডার হেনরিয়েট ইশিমুয়ে।

আফ্রিকার পচেফস্ট্রুমে মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানের বড় ব্যবধানে হারায় রুয়ান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার এ দেশ রুয়ান্ডা পেল প্রথম জয়ের স্বাদ। যদিও আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তারা হেরেছিল ৮ উইকেটে।

জিম্বাবুয়ের বিপক্ষে রুয়ান্ডার জয়ের ভিত গড়ে দেন প্রথম তিন ব্যাটার। দুজনের ত্রিশ ছোঁয়া ইনিংসে ৮ উইকেটে ১১৯ রান তোলে তারা। জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় স্রেফ ৮০ রানে। শেষের আগের ওভারে ডাবল হ্যাট্রিকের ওই চমক জাগানিয়া বোলিং উপহার দেন ইশিমুয়ে।

প্রথম তিন ওভারে এ পেস বোলিং অলরাউন্ডার ১৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এরপর শেষ ওভারে এসে প্রথম ৪ বলে তুলে নেন ৪ উইকেট। যেখানে বোল্ড হন জিম্বাবুয়ের তিন ব্যাটার, একজন এলবিডব্লিউ। রান ৮০ রেখেই শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে!

চলতি আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক করলেন ইশিমুয়ে। আগের দিন স্কটল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনিং অলরাউন্ডার ম্যাডিসন ল্যান্ডসমান।