NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জামিনে মুক্ত হাজী সেলিম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৮ এএম

জামিনে মুক্ত হাজী সেলিম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন হাজী মোহাম্মদ সেলিমকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ৫ মিনিটে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের জামিনে মুক্ত হাজী সেলিম ৬১১ নম্বর কেবিনে গিয়ে নিয়ম-কানুন মেনে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডেপুটি জেলার মো. সেলিম বলেন, আজকে দুপুর ১২টার কিছু পরে তার জামিনের কাগজ হাতে পেয়েছি। সেই কাগজ নিয়ে হাসপাতালে গিয়ে নিয়ম অনুযায়ী তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।