NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘মাশরাফি কিংবদন্তি, অসাধারণ নেতা’


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫১ এএম

>
‘মাশরাফি কিংবদন্তি, অসাধারণ নেতা’

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্স রীতিমতো জয়ের নিশানা উড়িয়ে চলেছে। আজ সোমবারের ম্যাচেও জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল। আর টানা পাঁচ জয়ের ফলে প্লে অফের পথে অনেকটাই এগিয়ে থাকল দলটি। 

বয়সের দিক থেকে মাশরাফি অবস্থান করছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। তবে বয়স ৩৯ হলেও এই অধিনায়কের নেতৃত্বের ধার কমেনি একটুও। যার প্রমাণ মিলছে চলমান বিপিএলেও। দলের তরুণ ক্রিকেটারদের পাশাপাশি মাশরাফিকে সম্মান করেন দলের বিদেশি ক্রিকেটাররাও। সোমবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচশেষে সেই কথাই শোনালেন দলটির পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম।

তিনি বলছিলেন, ‘মাশরাফি বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। তার থেকে আপনি এর চেয়ে ভালো কী প্রত্যাশা করতে পারেন। সে  ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। তিনি ক্রিকেটের উঠা-নামা সম্পর্কে জানেন কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। তিনি কতোটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।’

ইমাদ ওয়াসিম যোগ করেন, ‘তার জন্য আমার সবটুকুই সম্মানের। মুসলমান হিসেবে আমরা সব সময়ই আমাদের ভাইদের সম্মান করি, সিনিয়র খেলোয়াড়দের সম্মান করি। তাকেও বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে তিনি যা বলেন তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে তিনি খুব উপভোগ করেন। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন তিনি।’