NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪২ এএম

>
অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে : তথ্যমন্ত্রী

অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার নিবন্ধিত অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন পোর্টাল রয়েছে।

অনলাইন পোর্টাল মনিটরিং প্রশ্নে মন্ত্রী বলেন, অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য অধিদপ্তর গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া বা বিকৃতি খবর গুজব (ফেক নিউজ) মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য পৃথক দুটি কমিটি কাজ করছে। 

সরকারি দলের আলী আজমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বর্তমানে দেশে ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে একটি লাভজনক এবং অবশিষ্ট ১৪টি অলাভজনক।