NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নাইজেরিয়া


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৮ পিএম

>
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নাইজেরিয়া

নাইজেরিয়ার রাষ্ট্রদূত আকিনরেমি বোলাজি বলেছেন, গত এক যুগে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। এ অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশের সঙ্গে নাইজেরিয়া পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে আগ্রহী। এ লক্ষ্যে আমরা দুই দেশের মধ্যকার ব্যবসা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের সম্ভাবনার বিষয়গুলো পর্যালোচনা করছি।

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কনফারেন্স হলে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মাল্টিসেক্টরাল বিনিয়োগ সম্পর্কিত সভায় তিনি এ কথা বলেন। 

সভায় বিডার পরিচালক মো. আরিফুল হক ‘ ইনভেস্টমেন্ট ক্লাইমেট অ্যান্ড অপরচুনিটিস ইন বাংলাদেশে’ শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সেবার হালনাগাদ চিত্র তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত একযুগে বাংলাদেশ পুরোপুরি পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, রাজনৈতিক স্থিরতা প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশকে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। তাছাড়া আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি। যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।

এ সময়ে তিনি নাইজেরিয়ার প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যের বর্তমান চিত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য খাতে সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান।

সভায় বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এটি নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদের প্রথম বাংলাদেশ সফর।