NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আ. লীগ কচুপাতার পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৭ এএম

আ. লীগ কচুপাতার পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে : সেতুমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। আওয়ামী লীগের ভিত্তি এত দুর্বল নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন।

আজ রবিবার দুপু্রে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। তিনি বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।'

তিনি আরো বলেন, 'এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন। আজ রংপুর বিভাগের ৯টি জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।'

'তারেক রহমানের সৎ সাহস নেই দেশে এসে রাজনীতি করার' উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, 'তিনি বিদেশে বসে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। তারা ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল, কিন্তু পারেনি। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। তাই তাদের আন্দোলনে কোনো জনগণ নেই, আছে শুধু নেতাকর্মী। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে। আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে।'

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'যিনি রাজনীতি করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায় না তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। প্রধানমন্ত্রীর কর্মী হতে পারে না। দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে।'

নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অন্যদের মধ্যে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগের ৮ জেলার নেতারা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।