NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নতুন করে না দেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৫:৫১ পিএম

>
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নতুন করে না দেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ

দুই দিনের সফরে ভারত হয়ে শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। লুর সফরে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নতুন করে যাতে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা না হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, ইন্দো-প্যাসিফিক কৌশল, প্রতিরক্ষা সহযোগিতা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং ঢাকায় দেশটির কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকায় পৌঁছাবেন ডোনাল্ড লু। পরদিন রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া লু সরকারি পর্যায়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

কূটনৈতিক সূত্র বলছে, লুর সফরে উভয়পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে যার যার অগ্রাধিকার ইস্যুগুলো আলোচনার টেবিলে স্থান পাবে। ঢাকার পক্ষ থেকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি সুবিধা পুনরায় চালু, ব্যবসা-বাণিজ্য, শ্রম অধিকার এবং মানবাধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত নেওয়া বিভিন্ন পদক্ষেপ, ভিয়েনা সনদ অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার মতো বিষয়গুলো স্থান পাবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের বোস্টনে পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনাটি তুলে ধরবে ঢাকা। আরও থাকবে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়টিও।

কূটনৈতিক সূত্র আরও বলছে, ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তিনি অবশ্যই তার সফরে ওয়াশিংটনের কিছু এজেন্ডা নিয়েই আসছেন। আশা করা হচ্ছে, লু বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব দলের অংশগ্রহণের বার্তা দেবেন। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন, ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পররাষ্ট্র কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডোনাল্ড লু। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) দায়িত্ব পান লু। এর আগে এ অঞ্চলে একাধিক দেশ সফর করলেও ঢাকায় এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে।