NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিপিএলের ফাইনালে থাকছে জাঁকজমক সমাপনী অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৯ পিএম

>
বিপিএলের ফাইনালে থাকছে জাঁকজমক সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হয়েছে চলতি মাসের ৬ তারিখ থেকে। ইতোমধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। বর্তমানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো অবস্থান করছে চট্টগ্রামে। এর মধ্যে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি পরিচালকরা এক আলোচনা সভায় বসেন।

সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

এ সময় শেখ সোহেল বলেন, আমরা কিন্তু সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি। কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি। তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ আলোচনা করেছি।

তিনি বলেন, একটা টুর্নামেন্টে ভুল-ত্রুটি থাকে। প্রতিবারই থাকে, সবকিছু সামলে প্রতিবারই আমরা বিপিএলকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছি। আমরা চেষ্টা করব এবারেও আগের মত সফলভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করব আগেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এবারও তেমন সহযোগিতা করবেন।

এক পর্যায়ে শেখ সোহেলকে প্রশ্ন করা হয় বিপিএলে সমাপনী কোনো অনুষ্ঠান থাকছে কি না? এমন প্রশ্নের উত্তরে গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান বলেন, মাঠে কিন্তু দর্শক আসছে। দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে’তে। সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।