NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০২:২৬ এএম

>
প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম অংশের খেলা শেষ হয়েছে। চারদিনে মোট আটটি ম্যাচ দিয়ে শেষ হল এ অংশের খেলা। প্রথম পর্বে সবচেয়ে বেশি চারটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। আশ্চর্যজনকভাবে চার ম্যাচেই জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। 

প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে উড়িয়ে দাপুটে শুরুর পর হাইভোল্টেজ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারায় সিলেট। এরপর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে মাশরাফি বাহিনী। সবশেষ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে জয়ে চারে চার সিলেটের। আর এই জয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফি-মুশফিকের দল। 

দুই ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। কুমিল্লার বিপক্ষে ৩৪ রানের জয়ের পর সবশেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে তারা। অন্যদিকে, দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সাকিবের ফরচুন বরিশাল। সিলেটের বিপক্ষে হেরে আসর শুরুর পর সবশেষ ম্যাচে রংপুরকে হারিয়েছে সাকিবরা।

তরুণ অনভিজ্ঞ দল নিয়ে প্রথম ম্যাচে চমক দেখিয়েছিল নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। তবে দ্বিতীয় ম্যাচে সিলেটের দেওয়া পাহাড়সম লক্ষ্য আর টপকাতে পারেনি তারা। বরিশাল ও ঢাকার সমান পয়েন্ট নিয়েও রান রেটের কারণে পাঁচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে দারুণ জয় পেয়েছে শুভাগত হোমের দল। আর দুই ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি খুলনা টাইগার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পয়েন্ট টেবিল-

দল ম্যাচ জয়  হার পয়েন্ট নেট রানরেট
সিলেট স্ট্রাইকার্স  ৪     +২.০৭২  
রংপুর রাইডার্স     +০.৬২১
ফরচুন বরিশাল       -০.০২৬   
ঢাকা ডমিনেটর্স  -১.৩১৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স -১.৪৩৩
খুলনা টাইগার্স    -০.৪১৩
কুমিল্লা ভিক্টোরিয়ান্স -০.৩৮০