NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ঢাকায় চাপ কমাতে আশপাশে ১০টি সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৪ এএম

>
ঢাকায় চাপ কমাতে আশপাশে ১০টি সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ

ঢাকার স্কুলে শিক্ষার্থীর চাপ কমাতে সরকার রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে সংসদকে এ তথ্য জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংসদকে জানানো হয়, ঢাকার স্কুলে শিক্ষার্থীর চাপ কমাতে সরকার রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিদ্যালয়গুলো হবে- কেরানীগঞ্জ, পূর্বাচল, জালকুড়ি, নবীনগর, ধামরাই, হেমায়েতপুর, জোয়ার সাহারা, সাঁতারকুল, আশুলিয়া ও চিটাগাং রোডে।

সরকারি দলের সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) মাদ্রাসার সংখ্যা ৭ হাজার ৯৫৫টি। মাদ্রাসাগুলোতে প্রায় ৩৯ লাখ ১৫ হাজার ১৩৩ জন শিক্ষার্থী আছে।

সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। চলমান নীতিমালার আলোকে যোগ্যতার ভিত্তিতে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হয়ে থাকে। সে অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে জানানো হয়, আগামী ২৩ জুন ‘শিক্ষা আইন ২০২২’ এর খসড়া চূড়ান্ত করে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা মহামারির কারণে প্রাথমিক পর্যায়ে সমাপনী পরীক্ষা আপাতত বন্ধ থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া কার্যক্রম বন্ধ আছে। তবে সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি কার্যক্রম চলমান আছে।

সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫ হাজার ৬২৬টি জরাজীর্ণ ভবন আছে। এসব জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোতে অবকাঠামোগত উন্নয়েনর লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে।