NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউক্রেনে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ পিএম

ইউক্রেনে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেতস্ক অঞ্চল থেকে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অ্যান্ড্রু বাগশো (৪৮) এবং ক্রিস্টোফার প্যারি (২৮)  ইউক্রেনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সর্বশেষ তাদের সোলেদার শহরে যেতে দেখা যায়। সেখানে রুশ ও ইউক্রেনের সেনারা যুদ্ধ করছে। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

ইউক্রেনীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইউক্রেনে নিখোঁজ হওয়া দুই ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করছে।

 

ক্রিস্টোফার প্যারি কর্নওয়াল থেকে স্বেচ্ছাসেবী কাজ করার জন্য ইউক্রেন ভ্রমণ করেন। সম্প্রতি পূর্ব দোনবাস অঞ্চলে লোকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন তিনি। তবে প্যারি তার অনলাইন পেজে যানবাহন মেরামত, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য জ্বালানি ও সরঞ্জাম কেনা এবং যুদ্ধের প্রথম সারিতে পালিয়ে আসা শিশুদের এবং পরিবারগুলোকে সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের কথা লিখেছিলেন।

অন্যদিকে, বাগশোর বাবা মা নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। ৪৮ বছর বয়সী এই ব্যক্তি সেখানেই বসবাস করতেন ।