NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৬:০০ পিএম

>
যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি স্পেশাল ইকোনমিক জোন এবং হাই-টেক পার্কে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে লাভজনক স্থান উল্লেখ করে তিনি বলেন, দুই শতাধিক ব্রিটিশ কোম্পানি এরইমধ্যে বাংলাদেশে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

সোমবার (৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রী তার অফিস কক্ষে ঢাকায় সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশানারা আলী এমপির সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারর্সন ডিকসনসহ ডেলিগেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সফররত বাণিজ্য দূত রুশানারা আলী এমপি বলেন, ব্রিটেন বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায়। এক্ষেত্রে জটিলতা দূর করলে ব্রিটিশ বিনিয়োগ বাংলাদেশে বাড়বে। ব্রিটিশ অনেক কোম্পানি বাংলাদেশে সুনামের সঙ্গে কাজ করছে। সেবা ও শিক্ষা খাতে বিনিয়োগ করতে অনেক ব্রিটিশ বিনিয়োগকারী আগ্রহী। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। ব্রিটেনের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী। উভয় দেশের বাণিজ্য বাড়লে কার্গো জাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি হবে। 

বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার প্রশংসা করে তিনি বলেন, মেড ইন বাংলাদেশ ব্রিটেনে জনপ্রিয় ব্র্যান্ড। তিনি বাংলাদেশের সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও বিমান পরিবহন খাতে ব্রিটিশ বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করেন। 

বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে এনার্জি, রেলওয়ে, টেলি-কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, সেবা, শিক্ষা এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশের অনেক ছেলে-মেয়ে ব্রিটেনে উচ্চ শিক্ষা গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে থাকলে ছেলে-মেয়েরা কম খরচে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ব্রিটিশ বিনিয়োগকারীরা এ সুযোগ নিতে পারেন।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধান মেনে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারামুক্ত হয়ে পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে ফেরার পথে যুক্তরাজ্যে যাত্রাবিরতি করেন। যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে, এছাড়া ৩৩টি হাই-টেক পার্কের কাজ দ্রুত এগিয়ে চলছে। এগুলোতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ এখন অনেক সহজ করা হয়েছে, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বেশকিছু সুযোগ-সুবিধা দিচ্ছে।