NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শুধু অনলাইনে মনোনয়ন জমা নিতে চায় ইসি


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৮:০৮ পিএম

শুধু অনলাইনে মনোনয়ন জমা নিতে চায় ইসি

ঢাকা: কমিশন (ইসি) আগামীতে নির্বাচনে শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখতে চায়। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত। এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা সোডাউন দিয়ে মনোনয়ন জমা দেন। 
অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়াড় নেই তাহলে জিতে লাভ কি? এই চিন্তা-ভাবনা কিভাবে বাস্তবায়ন করবো আমায় আইসিটি বিভাগ সেটির একটি প্রেজেন্টেশন দিয়েছে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়-সেটি বিবেচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা সম্ভব কি-না তা নিয়ে আলোচনা করবো। কমিশনে সিদ্ধান্ত হলে এটিকে বাস্তবায়ন করবো। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেবো। চ্যালেঞ্জ কি ধরণের তা দেখবো। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে। প্লার্টফর্ম রেডি হওয়ার পর প্রথমে ছোট ছোট নির্বাচনে পাইলট হিসেবে শুরু করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোতে সফল হলে জাতীয় নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।

অনলাইনের পাশাপাশি কেউ চাইলে সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সমস্ত কিছুই বিবেচনা করেই অনলাইনে করা হবে। দুইটা অপশন থাকবে না। 

ইভিএম প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ৫০০-এর বেশি নির্বাচন ইভিএমে করেছি। সেখানে কোনো সমস্যা হয়নি। স্বচ্ছতা-আন্তরিকতা নিয়ে কথা বলেন। কমিশন সিদ্ধান্ত ছিল সর্বোচ্চ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু আমার ইচ্ছে শতভাগ কেন্দ্রে ইভিএমের ব্যবস্থা করা। আমরা এখন পর্যন্ত অনড় ইভিএমে ভোটের ব্যাপারে। আর্থিক বিষয়টি বিবেচনা করে প্লানিং কমিশন মূল্যায়নের পর সিদ্ধান্ত জানাবে।