NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ১১ জেলায় শৈত্যপ্রবাহ


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ এএম

>
সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ১১ জেলায় শৈত্যপ্রবাহ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে রংপুর বিভাগের ৮ জেলাসহ মোট ১১টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি জানান, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার পরিমাণটা তুলনামূলকভাবে কমলেও পরবর্তীতে তা অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল দুপুর থেকেই দেশের বিভিন্ন জায়গায় সূর্যের দেখা মিলেছিল। তবে আজকে সকাল থেকেই ঢাকাসহ প্রায় সারাদেশেই সূর্যের দেখা মিলেছে। আপাতত আগামী দুইদিন সূর্যের আলো পাওয়া যাবে। এজন্য তাপমাত্রাও গত কয়েকদিনের তুলনায় একটু বাড়তি থাকবে।

তরিফুল নেওয়াজ আরও বলেন, সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোন বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া আগামী একদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।