NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

স্বাধীনতা বিরোধীদের মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপি : শেখ সেলিম


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৪:১০ এএম

স্বাধীনতা বিরোধীদের মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপি : শেখ সেলিম

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭৫-এর ১৫ আগস্টের পর স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপি। 

রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়, এদেরকোন আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়,সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।

 

আগামী ১১ জানুয়ারি ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা রাজনীতি করবে, তাদের জনগণের কল্যাণে একটি কর্মসূচী দিতে হয়। কিন্তু, বিএনপির কর্মসূচী হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবে, খালেদা জিয়া ভাষন দিবে, এটা কোন রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না কারণ তাদের দলে কোন নেতা নেই। খালেদা দিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত। ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারেনা। তারা রাস্তায় টিকে থাকতে পারে না।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ সেলিম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 
এসময় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।