NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কুয়েতে মীরসরাই সমিতির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

>
কুয়েতে মীরসরাই সমিতির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

কুয়েতে মীরসরাই সমিতির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুয়েতের সীমান্তবর্তী অঞ্চল জাহারার একটি খেমাতে (তাঁবু) সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

সমিতির পৃষ্ঠপোষক ওমর ফারুকের সহযোগিতায় ও আশরাফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন রাশেদ চৌধুরী। সংগঠনের সহ-সভাপতি নাজিম উদ্দিনের স্বল্পকালীন দেশে গমন উপলক্ষে সমিতির কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই সমিতির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন, বেলায়েত হোসেন, মোহাম্মদ কিবরিয়া, মো. আখতার হোসেন, মহিউদ্দিন আবছার, হাসান, মুরাদসহ সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

যান্ত্রিক জীবন থেকে দূরে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা গল্প, আড্ডা, নাচে, গানে মেতে উঠেন। বিদেশের মাটিতে সবার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখে যেন মনে হয় সবাই দেশের গ্রামের কোনো সামাজিক অনুষ্ঠানে এসেছেন।