NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

আজকের পূর্ণিমা যে কারণে ‌‘ফুল উল্ফ মুন’


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ পিএম

>
আজকের পূর্ণিমা যে কারণে ‌‘ফুল উল্ফ মুন’

নতুন বছরের প্রথম পূর্ণিমা আজ (শুক্রবার)। এই পূর্ণিমাকে বিশেষ কারণে ‌‘মাইক্রোমুন’ বা ‘ফুল উল্ফ মুন’ বলা হচ্ছে। আপনি যদি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনাগুলোতে আগ্রহী না হন, তাহলে আপনি পূর্ণিমা দেখতে পারেন অন্যভাবে।

আজ হতে যাওয়া পূর্ণিমাকে মাইক্রোমুন বলা হচ্ছে, কারণ চাঁদ বর্তমানে তার কক্ষপথে পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে। চাঁদ যখন সবচেয়ে দূরে অর্থাৎ ২ লাখ ৫১ হাজার ৯১০ মাইল দূরে থাকে তখন তাকে অ্যাপোজি বলা হয়। আর চাঁদ যখন আর কম দূরত্বে অর্থাৎ ২ লাখ ২৫ হাজার ২৯১ মাইল দূরে অবস্থান করে তাকে পেরিজি বলে।

যখন পেরিজি ও অ্যাপোজি পূর্ণিমায় মিলে যায়, তাকে মাইক্রোমুন বলা হয়। একইভাবে, পেরিজি যদি পূর্ণিমার সঙ্গে মিলে যায় তবে এটি একটি সুপারমুন।

ফুল উল্ফ মুন কেন বলা হয়

পূর্ণিমা তখনই ঘটে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ এমনভাবে সারিবদ্ধ হয় যাতে সূর্যের রশ্মি চাঁদের পুরো পৃথিবীমুখী দিকটিকে আলোকিত করে।

উল্ফ নামকরণের পেছনে মনে করা হয় যে প্রাচীন পঞ্জিকা অনুসারে, শীতকালে ক্ষুধার কারণে বছরের এ সময়ে নেকড়ের ডাক বেশি শোনা যেত। সময় ও তারিখ হিসাবে, পূর্ণিমার নামগুলো নেটিভ আমেরিকান, অ্যাংলো-স্যাক্সন ও জার্মান মাসের নামের মিশ্রণ বলে মনে করা হয়। জানুয়ারির পূর্ণিমার জন্য ব্যবহৃত অন্যান্য নামগুলো হল ‘ফ্রস্ট এক্সপ্লোডিং মুন’ ও ‘কোল্ড মুন’।

জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, এই পূর্ণিমা দেখার জন্য শুধুমাত্র পূর্ব দিগন্তের দিকে তাকানো উচিত, কারণ এটি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাতের মধ্যে আলোকিত হবে। যারা বাইরে থেকে চাঁদ দেখতে পারবেন না তাদের জন্য বেশ কিছু লাইভ-স্ট্রিমিংয়ের বিকল্পও অনলাইনে পাবেন।