NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় ‘বম্ব সাইক্লোন’, জরুরি অবস্থা জারি


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৫ এএম

ক্যালিফোর্নিয়ায় ‘বম্ব সাইক্লোন’, জরুরি অবস্থা জারি

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘বম্ব সাইক্লোন’ আঘাত হেনেছে। সাইক্লোনের তীব্র বাতাসের সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি। এর ফলে ওই অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সম্প্রতি আঘাত হানা ছোট-বড় কয়েকটি ঝড়ে আগে থেকেই ক্যালিফোর্নিয়া বিধ্বস্ত ছিল।

সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার শক্তিশালী এ ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ের কারণে সানফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টোর আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, টানা বৃষ্টি ছাড়াও ওই অঞ্চলে বুধবার প্রতি ঘণ্টায় ৭০ মাইল (১১০ কিলোমিটার) বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আজ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সাইক্লোন মোকাবিলায় জনগণকে সহায়তা করার জন্য রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এ ছাড়া সানফ্রান্সিসকোয় একটি জরুরি অপারেশন সেন্টার খোলা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বম্ব সাইক্লোনের আঘাতে ব্যাপক বন্যা, রাস্তা ডুবে যাওয়া, পাহাড় ধস, গাছ ভেঙে পড়া, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া বহু মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে।