NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু : মোস্তাফা জব্বার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৮ পিএম

বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু : মোস্তাফা জব্বার

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না। ’

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

 

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের শুরু থেকেই ফিলিস্তিন এই দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছে। আমি সাত বছর বাংলাদেশে আছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা দেখে আমি অভিভূত। আমরা বিপুল পরিমাণে অর্থ সহায়তা পেয়েছি। এই সহায়তা পাওয়া অব্যাহত রয়েছে।