NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জিএসপি সুবিধা অব্যাহত রাখতে পাশে থাকবে ফ্রান্স, আশা প্রতিমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৩:১৫ এএম

>
জিএসপি সুবিধা অব্যাহত রাখতে পাশে থাকবে ফ্রান্স, আশা প্রতিমন্ত্রীর

২০২৯ সালের পরও বাংলাদেশ যেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বাজারে জিএসপি প্লাস সুবিধা পায়, সেজন্য ফ্রান্স বাংলাদেশকে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ম্যারি মাস। এসময় প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঢাকায় ম্যারির দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে আরও ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের যাত্রায় বাংলাদেশের গল্প রাষ্ট্রদূতকে জানান প্রতিমন্ত্রী। 

রাষ্ট্রদূত বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের একটি উন্নত দেশে পরিণত হওয়ার সম্ভাবনা স্পষ্ট।

উভয়পক্ষ কানেক্টিভিটি, জলবায়ু পরিবর্তন, সবুজ প্রযুক্তি, বিমান চলাচলসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক খাদ্য, জ্বালানি এবং আর্থিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।