NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাঠে বসে বিপিএল দেখতে সর্বোচ্চ ১৫০০, সর্বনিম্ম ২০০ টাকা


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ০৩:০২ এএম

>
মাঠে বসে বিপিএল দেখতে সর্বোচ্চ ১৫০০, সর্বনিম্ম ২০০ টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠ গড়াতে যাচ্ছে শুক্রবার, ৬ জানুয়ারি থেকে। নবম আসর বিপিএলকে সামনে রেখে আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠে বসে খেলা দেখার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে। টিকিটের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

বুধবার থেকে টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও এসবিএনসির গেট-১ সংলগ্ন টিকিট বুথে। টিকিট মিলবে সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত। ৬ জানুয়ারি উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

একনজরে টিকিটের মূল্য-

গ্র্যান্ডস্ট্যান্ড: ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০ টাকা
ক্লাব হাউস: ৫০০ টাকা
উত্তর বা দক্ষিণ স্ট্যান্ড: ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড: ২০০ টাকা