NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

২২ জুন পর্যন্ত বিমানের লন্ডনগামী ফ্লাইট বাতিল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৭ এএম

২২ জুন পর্যন্ত বিমানের লন্ডনগামী ফ্লাইট বাতিল

ঢাকা: সিলেট থেকে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ফ্লাইট বন্ধ থাকবে বুধবার (২২ জুন) পর্যন্ত।

শনিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটি আজ শনিবার সকাল ৮টায় ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়। এর মধ্যে আবার রোববার (১৯ জুন) ও বুধবার (২২ জুন) বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট রয়েছে। সেগুলোও বাতিল হয়েছে।

বেবিচক জানায়, বাতিল করা ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার বলেন, পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত হবে।

এর আগে, শুক্রবার (১৭ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রপাতি বন্যার পানি থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে এরই মধ্যে বাসা-বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ডুবে গেছে। ফলে লাখ লাখ মানুষ পড়েছে ভোগান্তিতে। এছাড়া, বন্যার কারণে সিলেটের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।